পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৫ মে) লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস এই ঘটনায় শোক প্রকাশ করেছে।
নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন।
দূতাবাস এক বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার আত্মার শান্তি কামনা করেছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে দূতাবাসের একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর পর্তুগালে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্রে এবং চলাচলের সময় নিজস্ব নিরাপত্তার প্রতি সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
More Stories
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারকে আরও গতিশীল, দক্ষ এবং প্রতিযোগিতামূলক করতে ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান অনুমতি প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে...
কে এই আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদা
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ধনকুবের রবিন খুদা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড...
কফিনবন্দি হয়ে দুই প্রবাসীর লাশ ফিরল সাতক্ষীরায়
কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। রোববার সকালে...
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। তবে তাদের পরিচয় জানা...
৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মাননা দিচ্ছে জাতিসংঘ
আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী...
প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে
পরকীয়া সম্পর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররমকে হত্যার পর মরদেহ আট টুকরো করে রাজধানীর মুগদার মান্ডা এলাকার বিভিন্ন স্থানে...
