মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জাফর আলম (৪০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী শ্রমিক।
শনিবার (১০ মে) মালয়েশিয়া সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছেন।
নিহত জাফর আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার বাসিন্দা শামসুল আলমের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের জীবিকা নির্বাহের জন্য তিনি মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পরিবার সূত্র জানায়, মালয়েশিয়ার একটি নির্মাণ কোম্পানিতে ‘বিল্ডিং কনস্ট্রাকশন’ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন জাফর আলম। ঘটনার দিন নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে।
তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহতের এক স্বজন বলেন, জাফর আলম অনেক কষ্ট করে বিদেশে কাজ করতেন। পরিবার চালানো, সন্তানের পড়াশোনা আর ঘরের দায়িত্ব সবকিছুই তার ওপর ছিল। এখন আমরা শুধু চাই, সরকার যেন দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করে।
পরিবারের দাবি, বর্তমানে জাফর আলমের মরদেহ মালয়েশিয়ায় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে তারা বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
নিহতের স্ত্রী ও সন্তানরা প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান উল্লেখ করে প্রশাসনের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। এলাকাবাসীও দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছেন।
রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান বলেন, জাফর আলমের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা মানবেতর অবস্থার মধ্যে পড়েছেন। আমরা স্থানীয়ভাবে পরিবারের পাশে রয়েছি। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানাচ্ছি, যেন দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বলেন, জাফর আলম যদি বৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে থাকেন এবং তার প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকে, তাহলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনার বিষয়ে আমরা সহায়তা দেব।
More Stories
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায়...
অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে আটকে থাকা দুই বাংলাদেশি যুবক দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তারা দাবি করেছেন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে...
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারকে আরও গতিশীল, দক্ষ এবং প্রতিযোগিতামূলক করতে ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান অনুমতি প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে...
কে এই আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদা
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ধনকুবের রবিন খুদা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড...
কফিনবন্দি হয়ে দুই প্রবাসীর লাশ ফিরল সাতক্ষীরায়
কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। রোববার সকালে...
