জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি।’
বৃহস্পতিবার মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি প্রার্থী প্রীতম দাসের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে জেলা এনসিপির আয়োজনে এই জনসভা হয়।
নাহিদ আরও বলেন, ‘একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল। এখন নির্বাচনের মাঠে এসে বলছে, মামলা তুলে নেবে। এটি তাদের কূটকৌশল। আপনারা বিভ্রান্ত হবেন না। তারা তাদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’
একইদিন সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস রোডে নরসিংদী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারোয়ার তুষারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার দাবি করা হয়েছিল একটি দল সেই দাবির শুরুতেই বিরোধিতা করে আসছে। তারা ফ্যাসিবাদী আমলে ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল জাতির কাছে, ৫ আগস্টের পর এখন আর সেই প্রতিশ্রুতিতে নেই।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, যারা আওয়ামী লীগ হতে চায় এবং আন্তর্জাতিক মিডিয়া যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরও বিতাড়িত করা হবে।
More Stories
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে বাধা কেন, সংসদে জামায়াতের প্রশ্ন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লির বিমানবন্দরে কেন বাধা দেওয়া হয়েছে—এ প্রশ্ন তুলে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন...
উপদেষ্টাকে দিল্লিতে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার...
আ. লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, প্রশ্ন রুমিন ফারহানার
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি...
আওয়ামী লীগকে বাইরে রেখে স্থিতিশীলতা অর্জন করা কঠিন: জিএম কাদের
আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে বৃহৎ একটি গোষ্ঠিতে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ড থেকে দূরে...
সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান...
শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় উপনেতার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্রশিবিরের এক নিখোঁজ নেতাকে...
