জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না এ প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে জানতে চান তিনি।
রুমিন ফারহানা বলেন, জেলা পরিষদগুলোতে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা সবাই দলীয়ভাবে মনোনীত। অথচ সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা।
তিনি বলেন, “২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার চার মাস পরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।”
স্বতন্ত্র এই সংসদ সদস্যের অভিযোগ, নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে প্রশাসকদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার কথাও তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, “কেউ বলছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে; কেউ বলছেন পারবে না। আবার কেউ বলছেন, দলীয় প্রতীক না থাকলে আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীরা অংশ নিতে পারবেন। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন।”
তিনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চান, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে সরকারের নীতিগত অবস্থান কী।
জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা যে সিদ্ধান্তে একমত হয়েছি, সে অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে।”
তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রী কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেননি।
More Stories
তারেক রহমানের সফরের অপেক্ষায় নয়াদিল্লি: ভারতের হাইকমিশনার ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন এমন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নয়াদিল্লি...
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হওয়া হত্যাযজ্ঞের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা...
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশে বসবাসরত ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে, তাদের ফেরত নেওয়ার...
প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।...
এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী
সব দেশের সঙ্গেই আমাদের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন...
স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সংবাদপত্রের সম্পাদকদের...
