মার্চ থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমান সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট। বিমানের এমন সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে মার্চ ফর বিমান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা।
প্রবাসীরা বলেন, অযৌক্তিক কারণ দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে এই রুটের ফ্লাইট বন্ধ করা হচ্ছে, যা সিলেট ও নর্থ ইংল্যান্ডে বসবাসরত লক্ষাধিক প্রবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হবে। এমন সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সিলেট ও ম্যানচেস্টারে আন্দোলন, বিমান বয়কট, রেমিট্যান্স স্ট্রাইকের মতো পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে সিলেটের সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল সহকারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জোনাল অফিসের ফটকের সামনে সমাবেশ করেন প্রতিবাদকারীরা। পরে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট জোনাল অফিসের ম্যানেজার মাহমুদুর রহমান মাসুম কর্তৃপক্ষের হয়ে স্মারকলিপি গ্রহণ করেন।
তিনি বলেন, সিলেটের প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন। তারা স্মারকলিপি দিয়েছেন। এটি যথাযথ কর্তৃপক্ষে কাছে পাঠিয়ে দেওয়া হবে। যেকোনো সিদ্ধান্ত তারাই নেবেন।
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মার্চ ফর বিমান কর্মসূচি আহ্বান করে ইউকে এনআরবি সোসাইটি ও নর্থ ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিল ফোরাম।
সমাবেশে অংশ নেওয়া সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট-ম্যানচেস্টার রুটটি অলাভজনক নয় বরং যাত্রীচাপে নিয়মিত পূর্ণ থাকে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই রুটে প্রায় ৩৮ হাজার যাত্রী যাতায়াত করেছেন যেখানে বিমানের আসন সংখ্যা ছিল ৪০ হাজার। তবুও লোকসানের অজুহাতে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক।
ইউকে এনআরবি সোসাইটির সহসভাপতি মিজানুর রহমান বলেন, যে রুটে বিমান কর্তৃপক্ষ ৮৩ পার্সেন্ট ব্যবসা করে সেই রুটটি কীভাবে লোকসান হয়। বেশির ভাগ যাত্রী ৭০০ থেকে ৮০০ পাউন্ডের টিকিট ১২০০ থেকে ১৫০০ পাউন্ডে ক্রয় করেন। বিমানের একটি অসাধু চক্র এই টাকা লোপাট করে প্রতিমূহূর্তেই ফ্লাইটটিকে লোকসান দেখানোর পায়তারা করছে।
ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমেদ জুনেদ বলেন, সিলেট-ম্যানচেস্টার রুট কখনোই অলাভজনক ও যাত্রী সঙ্কটে ছিল না। প্রবাসীদের নিয়ে বিমান কর্তৃপক্ষের ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর ও ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, সোসাইটির ডিরেক্টর ইসমাইল হোসেন ও মোতালিব চৌধুরী, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা বুলবুল আমিন, বদরুল আলম, দবির মলিক, জামান মিয়া, রাসেল চৌধুরী, নুরুল আমিন, মাসুকউদ্দিন, শাহাবউদ্দিন, ড্যানি, আব্দুস শহীদ প্রমুখ।
More Stories
সীমান্তে ১০০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ
বাংলাদেশে প্রবেশের জন্য ভারতীয় সীমান্তে অপেক্ষার চিত্রটা আজও বদলায়নি। গত প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট...
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত
বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯...
কোরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি...
ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহার দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন। আতিকুর...
দেশ ছাড়লেন ড. ইউনূস
ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ভোর ৬টা ৫০...
‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে চিড়িয়াখানায়, ফেরত দেওয়া হলো ক্রেতার টাকা
আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানির হাটে যাচ্ছে না। সেটির নতুন...
