কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর বিএনপি দলীয় পরিচয়ে হামলা করা হয়েছে। ২৪-এর পরবর্তী সময়ে আমাদের নির্বাচনি প্রচার কার্যক্রমে দলীয় পরিচয়ের ভিত্তিতে যেভাবে হামলা চালানো হয়েছে, তা পুরো নির্বাচনি প্রক্রিয়ার জন্য একটি নেতিবাচক বার্তা দিচ্ছে। এসব ঘটনার মাধ্যমে দমন–পীড়ন ও কেন্দ্র দখলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।”
সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রার্থী বাদ পড়ায় জয়ের পাল্লা ভারী হাসনাতের
বিএনপির প্রার্থী বাদ পড়ায় জয়ের পাল্লা ভারী হাসনাতের
হাসনাত আবদুল্লাহ বলেন, “মনে হচ্ছে আজ থেকেই এক ধরনের ‘প্র্যাকটিস ম্যাচ’ শুরু হয়ে গেছে। অতীতেও আমরা দেখেছি, নির্বাচনের সময় কেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শনের প্রবণতা থাকে। এমনকি বিভিন্ন সময়ে এমন বক্তব্যও শোনা গেছে যদি নির্দিষ্ট কোনো প্রতীক না থাকে, তাহলে প্রয়োজনে বাড়ি থেকে ছাপিয়ে নিয়ে গিয়ে হলেও সেই প্রতীকে সিল মারা হবে।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখেছি কীভাবে বলা হয়েছে জামায়াতের নারী কর্মীরা যদি ভোট চাইতে আসে, তাহলে তাদের যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এই ধরনের আক্রমণাত্মক আচরণ এবং প্রতিপক্ষের নির্বাচনি ও প্রচার কার্যক্রমে বাধা দেওয়ার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।”
More Stories
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি, যাবেও না: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আওয়ামী...
সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট
সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট। জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি ছিল...
প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। সবার প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আসুন- আমাদের নিজের চিন্তা...
বেনজীরকে ফেরাতে ইংরেজি ও আরবি ভাষায় দুদকের প্রত্যর্পণ প্রস্তাবনা
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় দুই ধরনের প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি...
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তাঁকে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে বাধা কেন, সংসদে জামায়াতের প্রশ্ন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লির বিমানবন্দরে কেন বাধা দেওয়া হয়েছে—এ প্রশ্ন তুলে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন...
