প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে, তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে।”
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান আলী রীয়াজ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছলচাতুরী ও কলাকৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এ দেশে এটাই ঘটেছে। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটবে। তত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে।’
উপদেষ্টা আরো বলেন, ‘দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এটিকে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হবে।’
তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মন্ত্রিপরিষদসচিব ড. মো. আব্দুর রশীদ ও ধর্মসচিব মো. কামাল উদ্দিন।
দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
More Stories
সীমান্তে ১০০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ
বাংলাদেশে প্রবেশের জন্য ভারতীয় সীমান্তে অপেক্ষার চিত্রটা আজও বদলায়নি। গত প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট...
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত
বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯...
কোরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি...
ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহার দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন। আতিকুর...
দেশ ছাড়লেন ড. ইউনূস
ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ভোর ৬টা ৫০...
‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে চিড়িয়াখানায়, ফেরত দেওয়া হলো ক্রেতার টাকা
আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানির হাটে যাচ্ছে না। সেটির নতুন...
