ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনে অংশ নিতে গত বছরের ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন মিন্টু। পেশায় ব্যবসায়ী মিন্টুর মোট সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। নিজের নামে কোনো ঋণ নেই। তবে তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৯৪ কোটি টাকা ঋণের তথ্য উল্লেখ রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
হলফনামায় দেখা গেছে, তার স্থাবর সম্পত্তির বাজার মূল্য ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা। এর মধ্যে অকৃষি জমি ৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৬৯৫ টাকা, আবাসিক বা বাণিজ্যিক ভবন ৪২ লাখ ৫২ হাজার ১৩০ টাকা এবং বাড়ি ও অ্যাপার্টমেন্ট ৩০ লাখ ৪২ হাজার ৮৫৪ টাকা।
অস্থাবর সম্পদ রয়েছে ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪০১ টাকা। তার মধ্যে নগদ ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ৪৪১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬১৬ টাকা। বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ১৫১ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৮৩৮ টাকা।
সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ ৭৪ লাখ ৩৮ হাজার ৩৬৩ টাকা। বীমা ও ট্রাস্ট থেকে ২৯ হাজার ৩৫০ টাকা, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ২ লাখ টাকা, ইলেক্টিক পণ্য ৮ লাখ ৮৮ হাজার ৮৫৮ টাকা, আসবাবপত্র ১৬ লাখ ৮ হাজার ৮০৯ টাকা ও অন্যান্য সম্পদ রয়েছে ১৮ কোটি ২২ লাখ ২৫ হাজার ১২৫ টাকা। এছাড়াও গত বছরে থেকে দেশে তার বর্ষিক আয় ছিল ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা।
হলফনামায় দেশের বাইরে তার কোনো আয় নেই উল্লেখ করেছেন মিন্টু। নিজেকে ব্যবসায়ী উল্লেখ করলেও আয়ের উৎসে ব্যবসা খাত থেকে কোনো ধরনের আয়ের তথ্য উল্লেখ করেননি। ২০২৫-২৬ বর্ষে আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ১১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ১৫৯ টাকা। আয়ের পরিমাণ ১ কোটি ১২ লাখ ১৬ টাকা। বিপরীতে তিনি আয়কর প্রদান করেছেন ৩৯ লাখ ৩২ হাজার ১৬ টাকা।
আব্দুল আউয়াল মিন্টুর হলফনামায় স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালকে ব্যবসায়ী উল্লেখ করে তার মোট সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৯৯ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৬৯৮ টাকা। তার তিন ছেলের মধ্যে বড় ছেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭০৭ টাকা, মেজো ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালের ৪৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ২২ টাকা ও ছোট ছেলে তাজোয়ার মোহাম্মদ আউয়ালের সম্পদ দেখানো হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৫৩৭ টাকা।
আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ইতোপূর্বে ২৬টি মামলায় অভিযুক্ত থাকলেও সবটিতে খালাস ও অব্যাহতি পেয়েছেন। তবে রাজধানীর সিএমএম আদালতে দণ্ডবিধি ৩৮৫, ৩৮৬, ৩৮৭ ধারায় ধানমন্ডিতে একটি মামলা রয়েছে। মামলাটিতে ২০০৭ সালে তিনি জামিন লাভ করেন এবং বর্তমানে মামলাটি স্থগিত রয়েছে।
তিনি ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন। ফেনী জেলার দাগনভুঞা উপজেলার আলাইয়াপুর ফরাজি বাড়িকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে রাজধানীর গুলশানে বসবাস করছেন। হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে স্নাতকোত্তর।
More Stories
স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সংবাদপত্রের সম্পাদকদের...
মোদিবিরোধী পোস্টদাতাদের বিরুদ্ধে চড়াও পুলিশ
মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত শনিবার পদত্যাগ করেন।...
যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। চলতি ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সূচকে বাংলাদেশের অবস্থান...
রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪...
