মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অগ্রগতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘আগের সরকারের সঙ্গে আমাদের চুক্তি হয়ে আছে। আমাদের লিস্ট থেকে মালয়েশিয়া সিদ্ধান্ত নেবে। এটা চুক্তিতে আছে, চুক্তি কি আমি জোর করে বদলাতে পারি। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, ভালো কিছু আশা করি। কিন্তু আমি জানি না দিন শেষে কী হবে।’
তিনি বলেন, ‘আমরা মালয়েশিয়ার সঙ্গে যত আলোচনা হয়েছে, আমরা বলেছি—সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে। এবার গিয়েও বলেছি, সবাইকে সুযোগ দিতে। মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয়, খরচ বেড়ে যায়, মনোপলি হলে অনেক ধরনের দুর্নীতি হয়। ফিলিপাইন, পাকিস্তান, নেপালের রিক্রুটিং এজেন্সি কয়েকশ’, আমাদের কয়েক হাজার। এ প্রসঙ্গ যখন তোলা হয় তখন আমি ওই দেশগুলোর সমান দিতে বলি। পাকিস্তানকে ৪০০ দিলে আমাদেরও ৪০০ দেওয়ার কথা বলেছি।’
তিনি বলেন, ‘এই বছর শুনেছি যে মালয়েশিয়া ৩০ হাজার শ্রমিক নেবে, আমরা বলেছি বোয়েসেলকে দিতে। আমরা আমাদের মতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আপনাদের মনে রাখতে হবে, মালয়েশিয়া একটি সার্বভৌম দেশ। আমরা তো তাদের জোর করতে পারি না।’
আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে যখন কথা হয়েছে, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, প্রথমবার আলোচনায় বলেছি—আমাদের সব এজেন্সিকে কাজ দেওয়ার জন্য। তারা বলেছে, আমাদের তো কয়েক হাজার এজেন্সি, তাদের কয়েকশ’। আমি বলেছি, তাহলে সবার ক্ষেত্রে একরকম করতে।’
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘৭ হাজার ৯০০ কর্মীকে পাঠানোর ব্যবস্থা হয়েছে। মালয়েশিয়া বোয়েসেলের মাধ্যমে নিতে রাজি হয়েছে। আমাদের কার্যক্রম শুরু হয়েছে।’
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে কর্মী নিয়ে চুক্তি হচ্ছে। খসড়া তৈরি হয়েছে ইতোমধ্যে। খসড়া সৌদি আরবের সঙ্গে ফাইনাল করা হয়েছে। এখন শুধু চুক্তিতে স্বাক্ষর বাকি। আমার কাছে সৌদি আরও জানতে চেয়েছে—সেপ্টেম্বরে আমি ফ্রি আছি নাকি, স্বাক্ষর করার জন্য সৌদি আরব যেতে পারব কিনা।’
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
