রমজানে মসজিদেরে ভেতর ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখতে রমজানের আগেই এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স।
সৌদি আরবের সংবাদমাধ্যম দ্য নিউ আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সপ্তাহে দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, রমজানে ইফতারসামগ্রী নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইফতারের জন্য অস্থায়ী কোনো কক্ষ বা তাঁবু স্থাপন করা যাবে না। তবে মসজিদের উন্মুক্ত স্থানে ইফতার করা যাবে।
রোজাদারদের জন্য ইফতারসামগ্রী কিনতে ইমাম ও মুয়াজ্জিনরা যেন অর্থ সংগ্রহ না করেন, সে বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে মসজিদে কোনো ধরনের ক্যামেরা ব্যবহার বা ছবি তোলা যাবে না। একইসঙ্গে মসজিদের ভেতর ক্যামেরা স্থাপন করে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় তা সরাসরি সম্প্রচার করা যাবে না।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
