মেলবোর্নে গত ২৬ আগস্ট বাংলাদেশের ২১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে পাঁচ সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের এই প্রদর্শনী আয়োজন করছে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি। এই প্রদর্শনী দর্শকদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিকিন ইউনিভার্সিটির কালচারাল হেরিটেজ এবং মিউজিয়াম স্টাডিস বিভাগের অধ্যাপক গেই স্কালথর্প। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল মেম্বার অফ পার্লামেন্ট কারিনা গারল্যান্ড, বাংলাদেশের অস্ট্রেলিয়া ট্রেড কমিশনের পরিচালক মিনহাজ চৌধুরী, অস্ট্রেলিয়া মাল্টিকালচারাল কমিশনের সদস্য সুসান জিন ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও ডিকিন ইউনিভার্সিটির উপাচার্য।
প্রদর্শনী আয়োজনের উদ্যোক্তা আর সার্বিক সহযোগিতা করেছেন মেলবোর্ন অভিবাসী শিল্পানুরাগী বাঙালি দম্পতি আতিক ও নিরুপমা রহমান। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি চিত্রশিল্পীদের কাজ সংগ্রহ করে চলেছেন। এই শিল্পানুরাগী দম্পতির ব্যক্তিগত সংগ্রহ থেকে ৩১টি বাংলাদেশি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি।
শিল্পীরা হলেন-আব্দুল মান্নান, আব্দুস শাকুর শাহ, অলকেশ ঘোষ, বীরেন সোম, ফরিদা জামান, ফেরদৌসি প্রিয়ভাষীনি, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, কারু তিতাস, কাজী শহীদ, মোহাম্মদ ইকবাল, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কাইয়ূম চৌধুরী, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, শেখ আফজাল ও সমরজিৎ রায় চৌধুরী।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
