সিঙ্গাপুরে প্রায় ১ হাজার ৩৭৩টি অশ্লীল ভিডিও রাখার দায়ে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহিদুল (৩৫)। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। জাহিদুলকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠান বিচারক।
জাহিদুলের বিরুদ্ধে শিশু দ্বারা অভিনীত পর্ন সিনেমা ও কিছু ভিডিও নিজের কাছে সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। যা শিশু নির্যাতনের উপাদান ও দেশের প্রতি সাংঘর্ষিক। দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ পেপারস এমন খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়, জাহিদুলের বিরুদ্ধে দেশটির সিনেমা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দোষ স্বীকার করায় শিশু নির্যাতন বা পর্ন আইনে কোনো মামলা দায়ের হয়নি। তিনি যেসব ভিডিও সংরক্ষণ করেছিলেন, তা নিজ দেশের বা সিঙ্গাপুরের নয়। তাই তাকে ছয় মাসের জেল দেয়া হয়েছে।
সিঙ্গাপুর পুলিশের তথ্য মতে, গত ২২ জুন তারা ইন্টারপোলের কাছ থেকে তথ্য পান, জাহিদুল দুটি শিশুর অশ্লীল ভিডিও শেয়ার করেছেন। এ ঘটনায় গত ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৫টায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুটি মোবাইলে ১ হাজার ৩৭৩টি অশ্লীল ভিডিও পাওয়া যায়। যার মধ্যে ১ হাজার ২৯০টি পর্ন ভিডিও। এর মধ্যে ৮৩টি ক্লিপ ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুর।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
