করোনাভাইরাস মহামারির এই সময়ে দৈহিক সম্পর্ক জটিল হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন কানাডার প্রধান চিকিৎসক থেরেসা ট্যাম। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দৈহিক সম্পর্কের সময় চুম্বন থেকে বিরত থাকার এবং সম্ভব হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।
কানাডার প্রধান সরকারি এই স্বাস্থ্য কর্মকর্তা যৌন ক্রিয়ার সময় করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার ব্যাপারে এক বিবৃতিতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এতে তিনি বলেছেন, আমাদের সামগ্রিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ যৌন স্বাস্থ্য। কোভিড-১৯ এর সময়ে যৌনতা জটিল হতে পারে…।
বাড়ির বাইরে সঙ্গী ছাড়া অন্যান্যদের সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন থেরেসা ট্যাম। তিনি বলেছেন, করোনাভাইরাসের সময়ে একক সঙ্গীর সঙ্গে যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়াই সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। মুখোমুখি সংস্পর্শ অথবা ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন কানাডীয় এই চিকিৎসক।
তিনি বলেন, প্রথমে এক ধরনের বিশ্বস্ত সম্পর্ক স্থাপন ও সঙ্গীকে মাস্ক ব্যবহারের বিষয়টি বিবেচনা করা উচিত। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান তথ্য-উপাত্ত অনুযায়ী, শুক্রাণু অথবা যৌনাঙ্গের তরল পদার্থের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণের সম্ভাবনা নেই বললেই চলে।
তবে যাদের করোনার কোনও উপসর্গ নেই, তারা সঙ্গীদের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হয়ে চুম্বন বা ঘণিষ্ঠতার মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বৃদ্ধি করে তুলতে পারেন।
তবে কারও করোনার উপসর্গ থাকলেও তাদের যৌন ক্রিয়া থেকে বিরত থাকতে বলেছেন থেরেসা ট্যাম। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সুবিধার জন্য মদ্যপান ও অন্যান্য মাদক গ্রহণ না করার পরামর্শও দিয়েছেন তিনি। নিরাপদ যৌনতা অব্যাহত রাখার জন্য সর্বাধিক সাধারণ স্বাস্থ্য পরামর্শ কনডম ব্যবহারের কথা বলেছেন কানাডার এই চিকিৎসক।
কানাডার সরকারি স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ২৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯ হাজার ১৩৫ জন।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
