পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ‘গুরুতর অসুস্থ’ বলে প্রতিবেদন প্রকাশ করেছিল সিএনএন। যুক্তরাষ্ট্রের এ সংবাদ সংস্থার দাবি উত্তর কোরিয়া তো বটেই, প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, কিম-পরবর্তী পিয়ংইয়ংয়ের প্রভাব বিস্তার নিয়ে ঠা-া যুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার। কয়েক জন সামরিক বিশেষজ্ঞ তো বলেই দিয়েছেন, কিমের মৃত্যু ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। মার্কিন মিলিটারি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার স্পেশাল অপারেশনসের সাবেক প্রধান চুন ইন বাম বলেছেন, যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে চীন ও যুক্তরাষ্ট্র।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘কিম-পরবর্তী উত্তর কোরিয়াকে কেন্দ্র করে দেখা দিতে পারে পরমাণু যুদ্ধ। শীর্ষ নেতার মৃত্যুর পর উত্তর কোরিয়ায় আমেরিকা ঢোকার চেষ্টা করবেই। শুধু তা-ই নয়, চীনও পিছিয়ে থাকবে না।’
চুন ইনের মতে, এই দুই পরাশক্তির অনুপ্রবেশ উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব খর্ব করবে। আর এটা মেনে নেবে না পিয়ংইয়ং। তাদের পাল্টা আঘাত চীন-আমেরিকার জন্য সুখকর হবে না। পরিণতিতে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
