রমজানে নিউ ইয়র্কে বসবাসরত মুসলিমদের পাঁচ লাখ বেলা সমপরিমাণ হালাল খাবার ফ্রিতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। নিউ ইয়র্কে বসবাসরত বিশ লাখ মুসলমান এই আওতায় আসবেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র ডি ব্ল্যাসিও।
এ নিয়ে নিউ ইয়র্কের মেয়র বলেন, রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো। যাদের প্রয়োজন তাদের কথা স্মরণ করা। কিন্তু এই কাজ আগের যে কোন সময়ের চেয়ে কঠিন কারণ মানুষ এখন মসজিদে যেতেও পারবছেন না।
নিউ ইয়র্কের মেয়র জানায়, শিক্ষা বিভাগের বিভিন্ন ভবনে বিতরণ করা হবে চার লাখ বেলার খাবার। বাকি খাবারগুলো কমিউনিটি ভিত্তিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা হবে।
গত বছরেও নিউ ইয়র্কের মসজিদে ইফতারের ব্যবস্থা করেছিল স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে রোজা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ২৪৩ জন। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
