করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশেও প্রাণঘাতী এই ভাইরাসের আক্রমণ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে লকডাউনে পুরো দেশ। তাই কাজ না থাকায় অসহায় হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষগুলো। এমন দূর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও এগিয়ে আসছেন অনেকে।
করোনা ভাইরাস মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন অনেকে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এবার এগিয়ে এসেছেন আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমও। এর আগে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেকটা অনুদান তহবিলে জমা দিয়েছিলেন মুশফিক। এছাড়া বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্কও পাঠান তিনি।
এবার করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ধরা হয় মুশফিকুর রহিমকে। দেশের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিও এসেছিল তার ব্যাট থেকে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি লিখেছিলেন সেই ইতিহাস।
এরপর আরো দুটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। কিন্তু প্রথম দ্বিশতক হাকানো ব্যাটটি বরাবরই তাঁর প্রিয়। এবার নিজের প্রিয় ও ঐতিহাসিক সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি অসহায়-দুস্থদের সহায়তায় ব্যয় করবেন। ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলামে ভালো সাড়া পেলে, দুস্থদের সহায়তায় আরো কিছু স্মারক নিলামে তুলবেন মুশফিকুর রহিম।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
