আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বিস্কুট তৈরির কারখানায় বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন বার্তা সংস্থাকে এ খবর নিশ্চিত করেছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ড্রোন হামলাটি করেছে আমিরাত।
ভয়েস অব আমেরিকার এক অনলাইন প্রতিবেদনে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার রাজধানী ত্রিপোলির অদূরে অবস্থিত ওয়াদি আল-রাবি নামক এলাকায় বিমান হামলাটি চালানো হয়। সেখানে কয়েক মাস ধরে সংঘর্ষ চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মেরসেট মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, ‘রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট তৈরির কারখানায় বিমান হামলা হয়েছে। হামলায় নিহত সাতজনের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুজন লিবিয়ার নাগরিক। তারা কারাখানাটিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।’
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
