ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে এক প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
ভার্মা বলেন, ইফতারে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর আলোকপাত করেন। এছাড়া তিনি আজকের আয়োজনকে দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং সামাজিক ও পারিবারিক নিবিড় সম্পর্কের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে।
তিনি বলেন, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যৌথ ত্যাগের অমোচনীয় স্মৃতি আজও আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
হাইকমিশনার বাংলাদেশের জনগণকে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, এ মাস শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।
তিনি বলেন, রমজান মাস হলো সংযম, সহমর্মিতা ও উদারতার এক বিশেষ সময়।
More Stories
সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী
দেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কারও সঙ্গে বৈরী আচরণ করতে চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল)...
সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত
সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কোনো ধরনের সমঝোতা হয়েছে কি না, সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর...
সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই
সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ...
সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা...
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরের সময় মানতে হবে যেসব রাষ্ট্রাচার
রাষ্ট্রীয় বা সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের (বর্তমানে উপমন্ত্রী নেই) বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় এবং দেশের ভেতরে সফরকালে...
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে...
