Read Time:1 Minute, 57 Second

যুক্তরাজ্যে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। হাফেজ সাদ নূর রাজধানীর মিরপুর ১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত হাবিবুল কুরআন ইউকে আয়োজিত এ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১০ প্রতিযোগীর মধ্যে এ-টু গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর এ কৃতিত্ব অর্জন করেন।
কুরআন হিফজের দৃঢ়তা, বিশুদ্ধ তিলাওয়াত ও পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ শেখ সাদ মুহাম্মদ নূর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা।

এর আগে মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কৃতী শিক্ষার্থী সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজরা সৌদি, দুবাই, ইরান, তুরস্ক, কুয়েতে প্রথম স্থানের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেন।

কুরআনপ্রেমী ধর্মপ্রাণ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএনপি: তারেক রহমান
Next post মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে: মান্না
Close