প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুইদিন আগে একটি রাজনৈতিক দলের সদস্যরা হারিকেন সামনে নিয়ে বসে প্রতিবাদ করছে- ‘গ্যাস-বিদ্যুৎ দে’। কিন্তু তাদের পেছনে চলছে ফ্যান। বাতাস খাচ্ছে আর সামনে বলছে, ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’। এই হচ্ছে তাদের হঠকারিতা।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।’
এ সময় বিরোধীদলকে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধীদলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের পরিকল্পনা যদি আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে তবে আমি আপনাদের পরিকল্পনাই গ্রহণ করবো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে। এসময় তিনি এ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন এবং সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
More Stories
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় শাহজালালের ডেগে চিঠি
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা: চিফ হুইপ
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া...
বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যের জবাব আসিফ মাহমুদের
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ...
সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন মানুষকে...
‘প্রিয় শেখ হাসিনাকে’ দেশে ফেরার ‘অনুরোধ’ সোহেল তাজের
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম...
