Read Time:2 Minute, 30 Second

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। আজ বুধবার (৩ জুন) প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’-কে ট্রাম্প বলেন, ‘আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই, এবং সবকিছু কেমনভাবে এগোয় তার ওপর ভিত্তি করে সম্ভবত কোনো এক সময়ে আমাদের দেখাও হবে।’ খবর বার্তা সংস্থা এএফপির।

এদিকে, গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধ অবসানের আলোচনার সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি তাঁর সঙ্গে দেখা করতে চান।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি, তিনি কেবল টেলিভিশন উপস্থাপকদের মাধ্যমে পড়ে শোনানো লিখিত বিবৃতির সাহায্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধের প্রথম দিনে তাঁর বাবা আলী খামেনিকে নিহত করা একই বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর খামেনি অক্ষম হয়ে পড়েছেন অথবা চিকিৎসাধীন রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘তিনি (আলোচনায়) জড়িত আছেন। অবশ্যই আছেন। হ্যাঁ, আমি মনে করি ইরানিদের তাঁর প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে।’

খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তাঁর সঙ্গে দেখা করার সৌভাগ্য বা সুযোগ আমার এখনো হয়নি।’

ট্রাম্প আরও বলেন, ‘নানা ধরনের গল্প বা খবর যদি আপনি বিশ্বাস করেন, তবে তাঁর শরীরের, আপনি তো জানেনই, তিনি তার শরীরের বেশ কিছু অংশ হারিয়েছেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর
Next post ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
Close