রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মস্কো তার সাধ্যমতো ‘সবকিছু’ করবে। আজ সোমবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে ইরানের শীর্ষ কূটনীতিকের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই আশ্বাস দেন। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে, আমরা এমন সবকিছুই করব যা আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত করা যায়।’
রুশ সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, পুতিন ইসলামি প্রজাতন্ত্রটির প্রশংসা করে বলেন, ‘ইরানের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ভীষণ সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে।’
প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ‘ইরানের মতো রাশিয়াও দুদেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়।’
সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানোর আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।
মস্কো পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘অগ্রগতি হওয়া সত্ত্বেও, পূর্ববর্তী দফার আলোচনাগুলোতে মার্কিন দৃষ্টিভঙ্গি এবং তাদের অতিরিক্ত দাবির কারণে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পেছনের দরজা দিয়ে বা পরোক্ষভাবে কূটনৈতিক প্রচেষ্টা যে অব্যাহত রয়েছে তার লক্ষণ হিসেবে ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকানদের কাছে কিছু ‘লিখিত বার্তা’ পাঠিয়েছে। এসব বার্তায় পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালিসহ তাদের চূড়ান্ত সীমা বা রেড লাইনগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
তবে বার্তা সংস্থা ফার্স এটাও জানিয়েছে যে, এই বার্তাগুলো কোনো আনুষ্ঠানিক আলোচনার অংশ ছিল না।
অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস—একজন মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে জানে এমন আরও দুটি সূত্রের বরাত দিয়ে গতকাল রোববার জানায়, ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সেখানে মার্কিন নৌ-অবরোধের অবসান ঘটানো। প্রস্তাবে পারমাণবিক সংক্রান্ত আলোচনাগুলো পরবর্তী কোনো ধাপের জন্য স্থগিত রাখা হয়েছে।
More Stories
যেসব মৌলিক শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের বড়...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
