জাতীয় সংসদ অধিবেশনে মতপ্রকাশের স্বাধীনতা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অভিযোগ করেন, দেশে পুনরায় ভয়ের ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আমরা এই সংসদে কেবল ‘সহমত’ প্রকাশের স্বাধীনতা চাই না, বরং ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা চাই।
তিনি বলেন, আমরা নির্দ্বিধায় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই এবং কোনো আতঙ্ক ছাড়া ফেসবুকে লিখতে চাই। অথচ ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসার মতো ঘটনা ঘটছে। এই সংসদ গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত নয়টি এমন ঘটনা ঘটেছে যেখানে মতপ্রকাশের জন্য মানুষকে তুলে নিয়ে আসা হয়েছে।”
বিরোধীদল ও মত দমনের জন্য ঢালাওভাবে মামলা করার সংস্কৃতি বা ‘ভিসিয়াস সাইকেল’ (দুষ্টচক্র) পুনরায় ফিরে আসছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “ক্যাম্পাসগুলোতে আবারও অস্থিরতা তৈরি করা হচ্ছে। সেই পুরনো ‘গেস্টরুম’ ও ‘গণরুম’ কালচার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রাজনৈতিক এলিটদের সমালোচনা করলে সেটিকে নারীবিরোধিতা বলা হয়, কিন্তু সাধারণ শ্রমজীবী নারীদের গালি দিলে তা আমলে নেওয়া হয় না—এমন বৈষম্যমূলক সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
মানবাধিকার কমিশনকে দুর্বল করা এবং পুলিশ সংস্কার কমিশনের অর্ডিন্যান্স বাতিল নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, “যদি নিয়ত সঠিক থাকত তবে অর্ডিন্যান্স গ্রহণ করে পরেও সংশোধন করা যেত। বিশ্ববিদ্যালয়গুলো নেতা তৈরির কারখানা না হয়ে গবেষণা ও পাঠচর্চার কেন্দ্র হওয়া উচিত ছিল।” তিনি আরও বলেন, “এসি রুমে বসে বা ঢাকার নিরবচ্ছিন্ন বিদ্যুতের মধ্যে থেকে সাধারণ মানুষের লোডশেডিং বা প্রকৃত সমস্যা বোঝা সম্ভব নয়।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা যদি আবার বিভাজনের রাজনীতিতে ফিরে যাই, তবে জুলাইয়ে যাদের পরাজিত করেছি তারাই লাভবান হবে।” বিএনপি, জামায়াত বা এনসিপি নয়, বরং মানুষের স্বপ্ন বাস্তবায়নে প্রজন্মের ভাষাকে অনুধাবন করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
More Stories
১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান
অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন অধিদপ্তর ও সংস্থায় মহাপরিচালক (ডিজি) ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ...
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার বিচার চায় বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। রোববার (২৬ এপ্রিল)...
ইরান-মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা...
ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এলো ৩ বিলিয়ন ডলার
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত...
কলকাতা থেকে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৬৯) মরদেহ কলকাতা থেকে দেশে ফেরত আনা...
প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়কের কাণ্ড : সিলেটে চুরির গরুতে ইফতার মাহফিল, জানাজানির পর মূল্য পরিশোধ
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর...
