মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে আইনি অনুমোদন পেয়েছে দেশটির আলেফ অ্যারোনটিকসের উড়ন্ত গাড়ি। ফলে এটি এখন উড়ার অপেক্ষায় আছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন বিভাগের আইনি প্রতিষ্ঠান অ্যারো ল সেন্টারের বরাত দিয়ে এ ঘোষণা দিয়েছে।
খবরে বলা হয়েছে, কোম্পানিটির উড়ন্ত গাড়ি ওড়ার জন্য ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে বিশেষ সনদ পেয়েছে। যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো উড়ন্ত গাড়ি, যেটি ওড়ার আইনি অনুমোদন পেল।
আলেফ অ্যারোনটিকস এক বিবৃতিতে বলেছে, গাড়িটির বৈদ্যুতিক উড্ডয়ন ও অবতরণের কৌশল নিয়ে এফএএ সক্রিয়ভাবে কাজ করছে। এফএএর কাছ থেকে পাওয়া বিশেষ সনদে উড়ন্ত গাড়ির ওড়ার স্থান ও উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সান মাতেওর এই উড়ন্ত গাড়ি শতভাগ বৈদ্যুতিক। গাড়িটি এক বা দুজন যাত্রী বহন করতে পারবে। সড়কপথে যানজট ও যে কোনো দুর্ঘটনার কারণে চলাচল থেমে গেলেও গাড়িটি উড়তে পারবে। তাই এটির দাম রাখা হয়েছে প্রায় তিন লাখ মার্কিন ডলার।
এর আগে গত জানুয়ারিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল, ব্যক্তি ও করপোরেট পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে ইতোমধ্যে তারা ৪৪০টির বেশি গাড়ির আগাম অর্ডার পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ২০২৫ সালের শেষ নাগাদ গ্রাহকদের কাছে এই উড়ন্ত গাড়ি সরবরাহ করা সম্ভব হবে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
