বড়দিন উপলক্ষে বার্তায় ক্ষমতা ও সম্পদের লোভের তীব্র সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। বড়দিনের প্রাক্কালে শনিবার ভ্যাটিকানে প্রার্থনা সভায় ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বে চলমান অন্যান্য সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কতশত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পুণ্যার্থীদের উদ্দেশে বক্তৃতা ৮৬ বছর বয়সী এই ক্যাথলিক ধর্মগুরু বলেন, প্রাণীদেরও তাদের খোঁয়াড়ে খাবার দেওয়া হচ্ছে। সেই একই পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় উন্মত্ত নারী আর পুরুষরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও। খবর বিবিসির
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে ‘সরাসরি রাশিয়ার নিন্দা না করায়’ পোপের সমালোচনা করেছিলেন অনেকে। তাদের অভিযোগ ছিল, সরাসরি রাশিয়াকে দোষী না করে তিনি যুদ্ধ নিয়ে ‘গা বাঁচানো’ মন্তব্য করেছেন।
গত জুন মাসে এক বক্তব্যে পোপ বলেছিলেন, এই যুদ্ধে হয়তো কোনোভাবে উস্কানি ছিল, কিংবা ঠেকানোর চেষ্টা হয়নি। তবে পরে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান তিনি।
পোপ বলেন, ‘বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে।’
তিনি সতর্ক করে বলেছেন যে, ‘সংকট ও দুর্ভোগের প্রতি বিশ্ব এতটাই অসংবেদনশীল হয়ে উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
