মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
পতাকা উত্তোলন শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। এরপর শুরু হয় আলোচনা সভা। হাইকমিশনার গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও প্রথম সচিব (রাজনৈতিক) রেহোনা পারভীনের সঞ্চালনায় এ সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ।
প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (লেবার) এ এস এম জাহিদুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
আলোচনা সভায় হাইকমিশনার গোলাম সারোয়ার বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। বিজয়ের এ মহান দিনে সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাই। যারা দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গ করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।
গোলাম সারোয়ার বলেন, ‘সারা বিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। সেই মর্যাদার জায়গা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মালয়েশিয়া প্রবাসীদের প্রতি সম্মান জানিয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানাই।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো. হাসান তারিক মণ্ডল, মিনিস্টার লেবার নাজমুছ সাদাত সেলিম, কাউন্সিলর লেবার মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কনস্যুলার জি এম রাসেল রানা, দ্বিতীয় সচিব লেবার সুমন চন্দ্র দাস, সিআইপি ওয়াহিদুর রহমান অহিদসহ মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতারাসহ কমিশনের কর্মকতারা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
