গৌরব গল্প, আমেরিকা প্রবাসী সংগীতশিল্পী। ইতোমধ্যেই মার্কিন মুলুকে পেয়েছেন প্রশংসা। প্রবাসী এই গায়ক ১১ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে শ্রোতাদের উপহার দিয়েছেন নতুন গান ‘কখনো’। গানটির সুর করেছেন গৌরব নিজেই। এর কথা লিখেছেন প্রলয় বাপ্পি, সংগীতায়োজনে অমিত চ্যাটার্জি। ভিডিও নির্মাণ করেছেন পিজি।
গানের কথায় বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষার সম্মিলন ঘটিয়েছেন গৌরব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো গান বহুভাষী হলে বিভিন্ন দেশের শ্রোতাদের সহজে সম্পৃক্ত করা যায়। অন্যান্য দেশে এমন প্রবণতা হরহামেশা দেখা যাচ্ছে। বাংলা গানের প্রসারের জন্যই মূলত অন্য ভাষা যুক্ত করা।’
এর আগে গৌরব গল্পের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘আমার ভালোবাসা’ এবং ‘এলোমেলো কল্পনা’ শিরোনামের দুটি মৌলিক গান। এলোমেলো কল্পনার কথা ও সুর করেছেন কে. জিয়া। র্যাপ গেয়েছেন বিগ ডেভ। সংগীতায়োজনে বিলি আর। ভিডিওটি নির্মাণ করেছে ফিউচার হিস্ট্রি ল্যাবস।
আমার ভালোবাসা’র সুর করেছেন গৌরব নিজেই। এর কথা লিখেছেন প্রলয় বাপ্পি। সংগীতায়োজনে আহাদ ফাহিম। দুটি গানের মিক্স ও মাস্টার করেছেন আমজাদ হোসেন বাপ্পি। ভিডিওটি বানিয়েছে কেরিগ্যান প্রোডাকশন।
ঢাকার মিরপুরে গৌরব গল্পের জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকে সংগীতে পরিবারের অনুপ্রেরণা পেয়েছেন। বাবা গান গাইতেন। তবে গানকে পেশা হিসেবে নেওয়ার কথা কখনো ভাবেননি। তিনি সবসময় চেয়েছেন– ছেলে যেন গান নিয়েই থাকে।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
