বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফর্নিয়া, ইনক’র উদ্যোগে গত ৭ই আগস্ট রবিবার সন্ধ্যায় চার্চ অব সাইন্টোলজী, বারব্যাংক, নর্থ হলিউড এ অনুষ্ঠিত হেয়ে গেল এক গ্র্যান্ড এওয়ার্ড সেরিমনী।
অনুষ্ঠানটি জালালাবাদ এসোসিয়েশন’র সভাপতি জনাব আবুল রায়হান হাসনাত এর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন ড. মাহবুবুল হক, ডিন লয়ওলা ইউনিভার্সিটি, মি. সুরেন পাপকেন, ডাইরেক্টর ষ্টুডেন্ট রিলেশন, সিশান ইউনিভার্সিটি এবং মোয়াজ্জেম এইচ চৌধুরী, চেয়ারম্যান এল.এইচ.সি.এম ফাউন্ডেশন।

এলিমেন্টারি থেকে ইউনিভার্সিটি স্তর পর্যন্ত সর্বমোট ৪৭ জন গ্রেজুয়েটস কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান (সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য)কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
নতুন প্রজন্মের আনিকা জামান, আলভী আহমেদ ও নাসরাত হামিদ এর দক্ষ উপস্হাপনায় অনুষ্ঠানটি সত্যিই উপভোগ্য ও প্রাণবন্ত ছিল।
দ্বিতীয় পর্ব নিয়ে এলো জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। শুরুতেই ছিল নতুন প্রজন্মের নৃত্যশিল্পী ‘হাফছা জাহান অহনা’র মনোমুগ্ধকর নাচ। এরপর ইংরেজী গান নিয়ে আসেন আনিকা আন্জুম। বিভিন্ন সংগীত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আর্জিন কামাল ও উপমা সাহার পরিবেশনা।
অনুষ্ঠানটির সার্বিক সন্চালনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব নাসির সৈয়দ জেবুল, যার সুদক্ষ পরিচালনা নির্দ্ধিধায় প্রবসংসার দাবী রাখে। পরিশেষে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রিপোর্টারঃ শামসুল আরীফিন বাবলু।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
