জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের দৌঁড়ে জেতা ফুমিও কিশিদা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ৬৪ বছর বয়সী কিশিদা বুধবার রান অফে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেন। তারো কোনোকে কিছুদিন ধরে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল।
পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নির্বাচনে জয়ী ব্যক্তিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে ধরে নেওয়া হয়। খবর রয়টার্স ও বিবিসির।
ফুমিও কিশিদা এক সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। মাত্র এক বছর দায়িত্বে থেকেই প্রধানমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুগা।
বিবিসি জানিয়েছে, অক্টোবরের ৪ তারিখ পার্লামেন্টের বিশেষ অধিবেশন হলে ফুমিও কিশিদা হবেন জাপানের শততম প্রধানমন্ত্রী। ফুমিও কিশিদা রাজনীতিবিদদের পরিবার থেকে এসেছেন।
প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার প্রথম মিশন হবে আসছে সাধারণ নির্বাচনে এলডিপিকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাওয়া। জনমতের বিরুদ্ধে গিয়ে টোকিও অলিম্পিকের আয়োজন করায় ক্ষমতাসীন দলটির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
অনেকদিন ধরেই প্রধানমন্ত্রী পদের দিকে নজর ছিল কিশিদার। গত বছর দলীয় প্রধান নির্ধারণের নির্বাচনে সুগার কাছে পরাজিত হওয়ায় পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছিল তাঁকে।
নতুন প্রধানমন্ত্রীকে মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার মতো কঠিন সব ইস্যু সামাল দিতে হবে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
