করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুই মাসের বেশির সময় বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে সীমিত পরিসরে দেশের অভ্যন্তরে বিমান চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত ১৫ জুনের পর নেয়া হবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তা-ভাবনা চলছে।’
আপাতত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ডমেস্টিক ফ্লাইট চলাচল শুরু হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
বর্তমানে দেশের চারটি এয়ারলাইন্স কোম্পানিই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। অভ্যন্তরীণ আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ১৪০টির মতো ফ্লাইট চলাচল করত। তবে ২০ মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ।
এক্ষেত্রে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।
করোনাভাইরাসের সংক্রণ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে চীন ছাড়া সব দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। সেইসঙ্গে দেশের অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
