ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য করা জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার। এ সুবিধা পেতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে।
বুধবার কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ দূতাবাসের বার্তা অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ নম্বর ৩২৫৫৭-এর আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী বিদেশি নাগরিকদের বিলম্বজনিত জরিমানার ৭৫ শতাংশ মওকুফ করা হবে।অর্থাৎ, তাদের মোট জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।
এতে বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি কিংবা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধার আওতায় আসবেন।
একইভাবে যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তারাও নির্ধারিত শর্তে এ ছাড় পাবেন।
এ ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নম্বর ১-এ উল্লেখিত বিলম্বজনিত জরিমানার ওপর ছাড় কার্যকর হবে।
জরিমানায় ছাড় পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারা এ সুবিধা নিতে পারবেন।
কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সিদ্ধান্ত স্বস্তির সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যাদের ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছিল, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জরিমানার ৭৫ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ পাবেন। তবে এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে প্রযোজ্য নিয়ম ও শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
More Stories
সৌদি আরবে নজরুল-সুইটির মৃত্যুদণ্ড: যা বলছে জেদ্দা কনস্যুলেট
তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধের অভিযোগে আটক হয়েছিলেন নজরুল ইসলাম আবদুল বশির। আর ব্যভিচারের অভিযোগে আটক করা হয়েছিল সুইটি আক্তারকে। ২০২৩ সালের আগস্টে...
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১...
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
অস্ত্র প্রদর্শনের কারণে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে যথেষ্ট মনে করেন না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আইন শৃঙ্খলার জন্য...
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ‘আমি চাই না আমার এ কর্মকাণ্ডে আমার...
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার...
মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট
সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সোমবার (১৯ অক্টোবর)...
