Read Time:1 Minute, 44 Second

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে আঁকা হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি।

মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ওই প্রতিকৃতিগুলো আঁকা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই দেয়ালে এর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সত্যজিৎ রায়সহ ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। সেখানে নতুন করে আরও তিনটি প্রতিকৃতি যুক্ত হলো।

তবে সমালোচনার মুখে দেয়াল থেকে সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বলেন, এটি সৌন্দর্যবর্ধন পরিকল্পনার অংশ। ভবিষ্যতে আরও দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হবে। তরুণ প্রজন্মের শিল্পী ও সংগীতশিল্পীদের প্রতিকৃতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আঁকার পরিকল্পনাও রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন
Next post রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শিকার’ হিসেবে ২০ বাংলাদেশির মৃত্যু
Close