ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে ‘হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি’ বলে মন্তব্য করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আলো জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওহাইও অঙ্গরাজ্যে আয়োজিত একটি সমাবেশে ট্রাম্প বলেন, ‘(ইরানের) নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে আমরা হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি। কারণ, এখন আমরা জানিই না, আসলে কার সঙ্গে আমাদের আলোচনা করা উচিত।’
ওই সমাবেশে ট্রাম্প ইঙ্গিত দেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে যেতে বিভিন্ন সমস্যায় পড়ছে ওয়াশিংটন। ‘কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চান না’।
ঝুঁকির কারণে সম্ভাব্য প্রার্থীরা এ পদে বসতে চাইছেন না বলেও দাবি করেন ট্রাম্প।
ইসরায়েলি গণমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন বলছে, ওহাইও এই জনসভায় ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসবাদের শীর্ষ পৃষ্ঠপোষক’ বলেও আখ্যা দেন।
তিনি দাবি করেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মার্কিন সামরিক অভিযানে ইরানের বিমান ও নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়েছে। ইরানের ১৫৯টি নৌযানের সবগুলোই ধ্বংস হয়েছে।
এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনে অনিশ্চয়তা আছে। দুইপক্ষের মধ্যে কোনো কার্যকর চুক্তি তখনই হবে, যখন ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কমাতে সম্মত হবে।
More Stories
নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভেনথাম নাভি পিল্লাই। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি তার নাম...
নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...
সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া...
ট্রাম্পের মেয়াদে আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ২ লাখ ৫০ হাজারের বেশি ভিসা বাতিল করেছে। একই সময়ে বিদেশিদের ভিসা...
যুক্তরাষ্ট্রে বিদেশি সাংবাদিকদের ভিসা পেতে সোশ্যাল মিডিয়া নজরদারি; বাড়তে পারে কড়াকড়ি
যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করতে ইচ্ছুক বা ভিসার আবেদনকারী বিদেশি সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) অ্যাকাউন্ট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে...
পেন্টাগনের শীর্ষ সামরিক নেতৃত্বে ২০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করবেন হেগসেথ: মার্কিন গণমাধ্যম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ সামরিক নেতৃত্বের পদ ২০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিতে পারেন। এর মধ্য দিয়ে প্রত্যাশিত...
