Read Time:2 Minute, 42 Second
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনর্নির্মাণ ও চিকিৎসাসেবা পুনরায় চালু করতে ৫০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমীর বলেন, প্রাথমিকভাবে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা সহায়তা দেয়া হবে। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও সহযোগিতা করার কথাও জানান তিনি।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত আমীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এর আগে ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় কেন্দ্রটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পুলিশ মামলা করে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।
এদিকে সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটিতে সংস্কারকাজ শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ডও পুনরায় স্থাপন করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যেই সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু রয়েছে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট
Close