Read Time:2 Minute, 38 Second

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দেয়া দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে মন্ত্রীর গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে। পরে সচিবালয়ের সামনে গাড়িটি আটকে মামলা দেয়া হয়। নিশ্চিত করেছেন পুশিলের ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ‘‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কে মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গাড়িটি আটক করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মাধ্যমে মামলা দেয়া হয়।’’

তিনি আরও বলেন, ‘‘লেন লঙ্ঘন করে সচিবালয়ের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। গাড়ির নম্বর ঢাকা মেট্রো –ঘ- ১৮-২১২৫। চালককে বলা হয় এভাবে লেন লঙ্ঘন করে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিট পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। তাকে দুটি মামলা দেয়া হয়েছে। তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

খোঁজ-খবর নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ি ছিল। ওই সময়ে মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাত গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, ‘‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি লেন লঙ্ঘন করায় মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিল বাংলাদেশ
Next post সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
Close