চাপের কারণে নয়, বরং অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আরও উড়োজাহাজ কিনব। বাংলাদেশকে আমরা এশিয়ার একটি এভিয়েশন হাব হিসেবে তৈরি করতে চাচ্ছি। আমরা একটি গেটওয়ে হওয়ায় আমাদের আরও বেশি রুটে সেবা দিতে হবে। আর এজন্য আমাদের বড় বহর প্রয়োজন। ইথিওপিয়ান এয়ারলাইনস যেভাবে বড় হয়েছে, দেখুন তাদের প্রায় দেড়শটির বেশি উড়োজাহাজের বহর আছে সে হিসেবে আমাদের সংখ্যা হয়ত তত বেশি নয়, কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন অনুযায়ী বোয়িং কিনতে হবে, এয়ারবাস কিনতে হবে।’
আগামী ১০ থেকে ১৫ বছরে ৭০ থেকে ৮০টি বা তারও বেশি উড়োজাহাজের চাহিদা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। বেইজিংয়ের সঙ্গেও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় আছে। যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চুক্তি আছে।’
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়ে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাপারটা হলো আমরা উড়োজাহাজ কেনার বিষয়ে একটি নীতিগত চুক্তিতে এসেছি। আমাদের কোনো চাপ নেই। আমাদের পর্যাপ্ত বহর নেই, আমাদের বহরের সক্ষমতা বাড়াতে হবে। অন্যথায় আমরা রুটগুলোতে সেবা দিতে পারব না, নতুন রুট খুলতে পারব না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে, আমরা যদি উড়োজাহাজ না কিনি এবং যদি আমরা আমাদের রুটের নেটওয়ার্ক প্রসারিত না করি, তাহলে আমাদের লোকসান হবে। আমাদের প্রয়োজন অনুযায়ী কেনার সামর্থ্য থাকলে, আমরা কিনতে থাকব এবং কিনব।’
এ সময়, গত ২৯ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত বক্তাদের নিয়ে দিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেওয়া হয়নি। দিল্লি পুলিশ, ফরেন করেসপনডেন্টস ক্লাবকে (এফসিসি) এই অনুমতি দিতে অস্বীকার করেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে একটি উপযুক্ত সময়ে অবশ্যই সফরটি হবে। পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির ওপর নির্ভর করে তারিখ ঠিক করা হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘আমরা এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করিনি।’ তিনি বলেন, কোনো তারিখ ঠিক না করা মানেই তো আর আলোচনা থমকে যাওয়া নয়।’ কোনো তারিখ নির্ধারণ না করলেও আলাপ-আলোচনা চলছিল বলে জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আলোচনার সময়ে ৫ আগস্টের মতো একটি ঘটনা ঘটে, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত হেনেছিল। আপনারা সবাই জানেন যে আমরা সেই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছি। এখন আবারও আমাদের আলোচনা চলছে।’
হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি কিংবা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায় ।
More Stories
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার স্থানীয় সরকার,...
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার...
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি : ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী...
মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে: মান্না
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে...
দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএনপি: তারেক রহমান
বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার...
গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা...
