বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন।
ট্রাম্প চিঠিতে লেখেন, ‘তারা (বাংলাদেশের জনগণ) অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।’
এদিকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের এ সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন এবং বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি এইমাত্র পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না।’
চিঠিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
More Stories
চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চাপের কারণে নয়, বরং অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার স্থানীয় সরকার,...
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার...
মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে: মান্না
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের জীবনের নিরাপত্তা কমে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে...
দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএনপি: তারেক রহমান
বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার...
গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা...
