Read Time:1 Minute, 24 Second

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের জবাবে নিজেকে ‘বাংলাদেশি’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্তভাবে এ উত্তর দেন।

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির হাসতে হাসতে বলেন, ‘বাংলাদেশি।’ এরপর তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।

সরকার গঠনের ছয় মাসের মাথায় সম্প্রতি মন্ত্রিসভা সম্প্রসারণ করেন তারেক রহমান। গত শুক্রবার চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হলে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়। তিনি প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
Next post মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Close