প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী)।
তিনি বলেন, ‘২০২৫ সালের ২৫ ডিসেম্বরে বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে।’
রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, ‘বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে এবং সব ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।’
সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তার নিজের পরিবারও এই কার্ড পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, রাজনীতিতে মতভেদ ও বিভাজন থাকা স্বাভাবিক, তবে তা দল ও দেশের স্বার্থের বাইরে নয়। ফরিদগঞ্জে দলীয় কিছু বিভেদ দ্রুত কাটিয়ে উঠতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রেস সচিব আরও বলেন, ‘আপনারা দলের দুর্দিনে পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। দিন শেষে দলের স্বার্থে সবাই এক। সামনে দলের জন্য ভালো সময় আসছে।’
More Stories
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: হুমায়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে একা করে রাখা নয়; বরং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা।...
আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করেছিল: আখতার হোসেন
আওয়ামী লীগ আসলে দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।...
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তিকে ‘একটি গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন ইনভেস্ট বাংলাদেশ...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে
বন্দর রক্ষা কমিটি, একাধিক রাজনৈতিক দল ও স্থানীয় শ্রমিক সংগঠনের তীব্র প্রতিবাদ, অনশন এবং রাজপথের অবস্থান কর্মসূচির মধ্য দিয়েই চট্টগ্রাম...
বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, ভারতকে নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘ভারতের সাথে কোন ধরনের বৈরিতা...
বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
দীর্ঘদিনের পরিচালনাগত অচলবস্থা কাটাতে এবং প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে—বেক্সিমকো লিমিটেড...
