ছয় মাসে সরকার একটা কথাও রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাস চলে গেছে, এখন সবাই কথা বলতে শুরু করবে, সমালোচনা শুরু করবে। ছয় মাসের হানিমুন পিরিয়ড কী ছয় বছর ধরে চলবে? ছয় মাসে একটি শিশু হামাগুড়ি দিয়ে উঠতে শুরু করে। কিন্তু সরকার যদি নড়তেই না পারে, তাহলে পাঁচ বছর সময় পার করবে কী করে?
শনিবার রাজধানীর মিরপুরে বিদ্যুৎ গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, সরকার সাত দিনে বিদ্যুৎ সংকট নিরসনের কথা বললেও দুই মাসে সমাধানে আসেনি। একটার পর একটা সমস্যা আসছেই, কোনো সমাধান নেই।
গণঅভ্যুত্থানে এতো ত্যাগ ও মানুষের মৃত্যুর পরও কী দেশে গণতন্ত্র এসেছে- এমন প্রশ্ন উত্থাপন করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, কথা বলতে পারছি, এটাই কী সব? যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, তার সবগুলোই বিএনপির দখলে চলে গেছে। এখনও কিছু কিছু টেলিভিশন দখল না হলেও তারা শঙ্কায় কথা বলতে পারছে না। এটার নাম কী গণতন্ত্র?
সরকারের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন মানে বড় বড় দালান কোঠা, স্থাপনা নির্মাণ নয়। উন্নয়ন মানে হচ্ছে সব গরিবের কর্মসংস্থানের ব্যবস্থা এবং দারিদ্র্য দূর করা। একদিনে দারিদ্র্য দূর হবে না, তবে শুরুটা তো করতে পারেন। ৩১ দফা রুপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি লোকের চাকরি দেওয়ার কথা বলেছেন, ছয় মাসে একজনেও কী চাকরি হয়েছে? তাহলে এসব চাপাবাজি কেন?
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে একটি রূপরেখা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, না হলে সরকারের নম্বর কাটা শুরু হবে। কাটতে কাটতে এক সময় শূন্যতে দাঁড়াবে। সরকার বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসে ফেল, আইনশৃঙ্খলায়ও ফেল। রাস্তাঘাটে নারীদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। কনসার্ট, গানবাজনা নৌকা বাইচ করতে দেবে না, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেবে। আর নিজেরা হাফ হাতা শার্ট পরে ঘুরলেই দেশটা ভালো চলবে? ছয়মাসে ঠিকমতো খাতা খুলতে না পারলে নতুন করে পরীক্ষা দিন।
বিদ্যুৎ সংকটের সমাধানে প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, গত একমাসে সরকার প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা উত্তোলন করছে। তার মানে একমাসে ২৪ হাজার কোটি টাকা উঠিয়েছে। এর চেয়ে অনেক কম টাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। তার জন্য সবার আগে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে হবে। মানুষের পেটে ভাত নেই। আর আপনি টাকার জন্য ধান্ধা করবেন, ঘুষ-দুর্নীতি করবেন- এটা চলতে পারে না।
বৃহত্তর মিরপুর এলাকায় দলের কার্যক্রম পরিচালনায় ছয় সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দল ও নেতৃত্ব নতুন রকমের হতে হবে। এমন দল ও নেতা হতে হবে, যারা দেশটাকে নতুনভাবে নেতৃত্ব দিতে পারবে। নাগরিক ঐক্য হবে সেই ধরনের ভালো মানুষের দল, যারা দেশটাকে নতুনভাবে সাজাতে পারবেন।
নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের নেতা সৈয়দ আজিজুল হক খসরুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, অর্থ সম্পাদক শাহনাজ হক রানু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল আবছার মজুমদার স্বপন, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিওয়াইআরএম) সভাপতি মোহাম্মদ সাদাকাত খান ফাক্কু প্রমুখ।
More Stories
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: হুমায়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে একা করে রাখা নয়; বরং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা।...
আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করেছিল: আখতার হোসেন
আওয়ামী লীগ আসলে দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।...
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তিকে ‘একটি গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন ইনভেস্ট বাংলাদেশ...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে
বন্দর রক্ষা কমিটি, একাধিক রাজনৈতিক দল ও স্থানীয় শ্রমিক সংগঠনের তীব্র প্রতিবাদ, অনশন এবং রাজপথের অবস্থান কর্মসূচির মধ্য দিয়েই চট্টগ্রাম...
বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, ভারতকে নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘ভারতের সাথে কোন ধরনের বৈরিতা...
বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
দীর্ঘদিনের পরিচালনাগত অচলবস্থা কাটাতে এবং প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে—বেক্সিমকো লিমিটেড...
