Read Time:3 Minute, 5 Second

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। তিনি বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এ সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী।

বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

পাশাপাশি তার দায়িত্ব সফলভাবে পালনে কাতারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
Next post তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ
Close