ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রোববার (২৮ জুন) এক বার্তায় শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।
শায়রুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। মহান আল্লাহর কাছে তার আশু আরোগ্য কামনা করছি।’
বর্তমানে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার উন্নতির খবরে দলীয় নেতাকর্মীরাও স্বস্তি প্রকাশ করেছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এরপর শারীরিক অবস্থার উন্নতি হলেও উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য ১৩ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সবশেষ সেখানেই চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস।
More Stories
সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তি ছড়াচ্ছে : জামায়াত
লাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের দুর্ভোগ ও নিজেদের ব্যর্থতাকে ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন,...
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৬...
বেকারদের অব্যবহৃত জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য...
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় শাহজালালের ডেগে চিঠি
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা: চিফ হুইপ
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া...
