Read Time:2 Minute, 36 Second

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের সঙ্গে করা প্রথম প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিএনপির প্রতি মহান আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এর ফলেই দেশে নানা ধরনের রোগ-বালাই ও সংকট বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির অভাবের কারণেই জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে ন্যায় ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভুল করলে জনগণ আমাদেরও ক্ষমা করবে না : মির্জা ফখরুল
Next post সচিবের সই ছাড়া ফাইল ছাড়ার অভিযোগ প্রতিমন্ত্রীর, ‘অজ্ঞতা’ বললেন আসিফ মাহমুদ
Close