অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়া প্রকল্পের ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংশ্লিষ্ট সচিবের সই ছাড়াই ফাইল পাস করেছেন, যা সম্পূর্ণ বেআইনি।’
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলগুলোতে স্থানীয় সরকার বিভাগে ব্যাপক প্রাতিষ্ঠানিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। এসব দুর্নীতি রুখতে এবং এর প্রকৃত চিত্র বের করতে বর্তমান প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে ৭ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মীর শাহে আলম অভিযোগ করেন, পিরোজপুরে একটি মেগা প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাঠপর্যায়ে কোনো বাস্তব কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে আছে। দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে এ অভিযোগ উঠার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক লাইভে এসে এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘যারা এই অভিযোগ তুলছেন, তাদের সরকারের কার্যপ্রণালি বিধি বা ‘রুলস অব বিজনেস’ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। কোনো ফাইল যখন উপদেষ্টার টেবিলে আসে, তা বিভিন্ন ধাপ পেরিয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোট বা সই-সহই আসে।
আসিফ মাহমুদ ব্যাখ্যা করেন, সচিব যদি কোনো কারণে ছুটিতে থাকেন বা ফাইলে সই করতে না পারেন, তবে মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস অনুযায়ী অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সিনিয়র সচিবের অনুমোদন নিয়ে ফাইল উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা শুধু চূড়ান্ত অনুমোদন দেন। সচিবের সই ছাড়া ফাইল পাস করা হয়েছে- এমন দাবি ‘প্রশাসনিক অজ্ঞতা’ ছাড়া আর কিছুই নয়।
More Stories
মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো...
৫ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি: হাসনাত আব্দুল্লাহ
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয়...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে সম্প্রতি ভারত সরকারের কাছে চিঠি...
যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার : মির্জা ফখরুল
যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো...
গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন তুলেছেন, যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো,...
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যেভাবেই হোক গ্রামের...
