জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরামন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। না হলে আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র না থাকলেও আমরা বাঁশ হাতে নিয়ে রেডি হবো সীমান্তে। কোনো ভারতীয় বাহিনীকে অনুপ্রবেশ করতে দেবো না।’
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএসএফ গুলি করে বাংলাদেশি হত্যা করে আর বিজিবি প্রেস রিলিজে ভারতীয় বয়ান উল্লেখ করে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ চোরাচালান করতে পারে না। বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। আমরা সীমান্তের শহীদদের পাশে থাকব। আমরা যদি সরকার গঠন করতে পারি, এ মানুষগুলোর জন্য ফাউন্ডেশন গঠন করে দিবো। সীমান্তে শহীদদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। মাছ ধরতে যাওয়া বাংলাদেশি খাদেমুলকে বিএসএফ গুলি করে শহীদ করেছে।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের সীমান্তে অস্থিতিরতা বিরাজ করছে। সে জায়গা থেকে আমরা সরকারকে বলব, রেডএলার্টে যাওয়ার জন্য, সীমান্তবাসীকে বলব সংঘবদ্ধ হওয়ার জন্য।’
এনসিপির এই নেতা বলেন, ‘ইতিহাস থেকে চিন্তা করলে দেখা যায়, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন ওই সময় শেখ মজিবের সাথে গুন্ডা বাহিনী ভারতে পলাতক ছিল। সেখান থেকে তারা জিয়াউর রহমান সরকারকে ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতে থেকে বাংলাশেদের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছে। তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারকে বলব, আওয়ামী লীগের সাথে লিয়াজু করবেন না। বরং আমরা এসে শেখ হাসিনাকে যদি ফাঁসির দঁড়িতে ঝুলাইতে পারি, তাহলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে এবং সীমান্তের মানুষ নিরাপদ থাকবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারকে বলব সকল ধরনের পুশইন বন্ধ করার জন্য। সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে বাঁশ নিয়ে পাহারা দেওয়ার জন্য। যাতে ভারত থেকে তারা কাউকে পুশইন করাতে না পারে। রোহিঙ্গা নিয়ে আমরা ঝামেলায় আছি, নতুন করে ঝামেলা নিতে চাই না।’
গণভোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করুন, আপনারাও ভালো আমরাও ভালো। আর গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকার থাকতে পারবে না। এ সরকার নতুন কিছু সৃষ্টি করতে পারছে না।’
সাংবাদিক নিপীড়নের বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর এখনও নিপীড়ন চলছে। আগে করত শেখ হাসিনা সরকার, এখন করছে বর্তমান সরকার। সকল সাংবাদিকের মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে। যারা সত্য সাংবাদিক আমরা তাদের পক্ষে। ভারতে পক্ষের ও মিথ্যা সাংবাদিকদের আমরা ছাড় দেবো না।’
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথমে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের বাড়িতে যান। তাদের খোঁজখবর নেন। পরে তার কবর জিয়ারত করে হাতীবান্ধা ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ১৪ মে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে স্থানীয় যুবক খাদেমুল নিহত হয়।
More Stories
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের দেশে হিরো বানানো হয়েছিল: মাহফুজ আলমের ফেসবুক পোস্ট
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেছেন। পাঠকদের জন্য পোস্টটি...
শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন...
বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, বিএসএফের দাবি ঘিরে নতুন বিতর্ক
বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির খবর প্রকাশের পর তা পুরোপুরি অস্বীকার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশি কয়েকটি...
সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চাকামাইয়া...
নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার...
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল...
