পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী নাসির সিকদার। মরিয়ম বেগম দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম প্রায় আট বছর ধরে সৌদি আরবে থাকতেন। আটদিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে আসার পরই পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝাগড়া লেগেই থাকতো।
রোববার সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানান মরিয়ম। এ সময় নাসির তাকে মারধর করেন। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে বলেন মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর তিনি পালিয়ে যান। আজ সকালে স্থানীয়রা ওই বাড়ির আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন তারা।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির...
ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মন্ত্রিসভায় নতুন যোগ দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং...
হাসনাত আব্দুল্লাহর দৃষ্টিতে বিএনপি সরকারের ৬ মাস
গত ছয় মাসে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য...
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ...
১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত: সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “১৮০ দিনের ব্যর্থতার জন্য...
যাত্রী ভোগান্তি কমাতে ইমিগ্রেশন পুলিশের হটলাইন সেবা চালু
প্রবাসী এবং বিদেশযাত্রীদের নানা প্রয়োজনীয় তথ্য দিতে হটলাইন নম্বর চালু করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখা। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
