প্যারোলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মজিবুর রহমান। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পারায় জানাজা না পেলেও মায়ের দাফনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। দাফন প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবুর রহমানের মা হাজেরা খাতুন (৯০) বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ১৫মিনিটে পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক বাজার পশ্চিম মহল্লার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তার মুক্তি মঞ্জুর করেন।
কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মজিবুর রহমান যখন এলাকায় পৌঁছান, ততক্ষণে জানাজা শেষ হয়ে যায়। পরে তিনি দাফন কাজে অংশ নেন। এ সময় মায়ের মরদেহ ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
দাফন শেষে মজিবুর রহমান বলেন, ‘রাজনীতি করলে জেল খাটতে হয়, তা নিয়ে আমার দুঃখ নেই। কিন্তু আফসোস একটাই, চব্বিশের অভ্যুত্থানের পর আমি ঢাকায় ছিলাম। মায়ের অসুস্থতার খবর শুনে বাড়িতে আসার পরই গ্রেফতার হই। শেষ সময়ে মায়ের সেবা করতে না পারার কষ্ট আমাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।’
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি শেষে জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যথাযথ পুলিশি পাহারায় আবারও কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের নভেম্বরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় অভিযুক্ত হয়ে ২০২৫ সালের ২২ ডিসেম্বর নিজ বাসার সামনে থেকে গ্রেপ্তার মজিবুর রহমান। বর্তমানে তিনি সেই মামলায় কারাগারে আছেন।
More Stories
তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির...
ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মন্ত্রিসভায় নতুন যোগ দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং...
হাসনাত আব্দুল্লাহর দৃষ্টিতে বিএনপি সরকারের ৬ মাস
গত ছয় মাসে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য...
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ...
১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত: সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “১৮০ দিনের ব্যর্থতার জন্য...
যাত্রী ভোগান্তি কমাতে ইমিগ্রেশন পুলিশের হটলাইন সেবা চালু
প্রবাসী এবং বিদেশযাত্রীদের নানা প্রয়োজনীয় তথ্য দিতে হটলাইন নম্বর চালু করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখা। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
