Read Time:1 Minute, 12 Second

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার নিলামের মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চলতি মে মাসে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ডলার কেনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
Next post রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
Close