Read Time:2 Minute, 17 Second

১৭ এপ্রিল থেকে নিখোঁজ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়ের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের লাশ পাওয়ার পরই আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করে পুলিশ। ফ্লোরিডার হিলসবরা কাউন্টি শেরিফ অফিস বলছে, স্টেট অ্যাটর্নি অফিসে দেওয়া তথ্যের ভিত্তিতে হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে একটি অস্ত্র দিয়ে খুনের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

হিলসবরা কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি জোসেফ মাউরের বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে লিমনকে হত্যার সঠিক কারণ জানা যাবে।

এর আগে শুক্রবার টাম্পা বে-র একটি সেতু থেকে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমনের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ পাওয়া না গেলেও তার পরিবার সিবিএস নিউজকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই।’

লিমন ও বৃষ্টি দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল সবশেষ ট্যাম্পা এলাকায় তাদের দেখা গিয়েছিল। লিমনের পরিবার বলছে, পরিবেশ বিজ্ঞানে এআইয়ের ব্যবহার নিয়ে গবেষণা করছিলেন লিমন। চলতি সপ্তাহেই তার ডক্টরাল থিসিস উপস্থাপনের কথা ছিল। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইরান থেকে ১৮৬ বাংলাদে‌শিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
Next post যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পৌঁছানোর আগেই ইসলামাবাদ ত্যাগ করল ইরানের প্রতিনিধিদল
Close