যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিলের শৈশব কাটে ঢাকার মাওনা এলাকায়। তার বাল্যবন্ধু জসিম উদ্দিন জানান, ছোটোবেলা থেকেই জামিল ছিল অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের। বর্তমানে তার পরিবার ঢাকার অন্য একটি স্থানে বসবাস করছে।
শনিবার নিহত জামিলের বাবার পৈতৃক ভিটা মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের মহিষবাতান এলাকার নলডোবা গ্রামে গিয়ে কথা হয় তার চাচা জিয়াউল হকের সঙ্গে। তিনি বলেন, বহু বছর আগে তারা গ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছে। মাঝে মধ্যে তাদের সঙ্গে ফোনে কথা হতো।
মোবাইলে কথা হয় জামিলের মা লুৎফুন নেছার সঙ্গে। তিনি বলেন, তার দুই ছেলের মধ্যে জামিল আহামেদ লিমন বড়। তার ছোট ছেলে জোবায়ের। তার বাবা জহুরুল হক ঢাকা গাজীপুরে বেসরকারি সংস্থায় চাকরি করেন। ছেলে জামিলের সঙ্গে মায়ের শেষ কথা হয়েছিল গত পহেলা বৈশাখে। শোকাহত মা জানান, সেদিন সকালে ছেলে জামিল ফোন করে জানতে চায়, মা তুমি পান্তা-ইলিশ খেয়েছ।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, জামিল পড়াশোনার খুব চাপে থাকত, তেমন কথা হতো না। বাংলা নববর্ষের সকালে ফোন দিয়ে শুধু জানতে চাইলো, আমি পান্তা-ইলিশ খেয়েছি কিনা। তিনি বলেন, তার জানা মতে, জামিলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিলো না। ছেলে হারানোর শোকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এর চেয়ে বেশি কিছু বলার শক্তি হারিয়ে ফেলেন তিনি।
নিহত জামিলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা প্রকাশ করতে চান না। একইসঙ্গে জামিলের বাবা জহুরুল হকও গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন তার মা।
জামিলের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজের পর শুক্রবার দিবাগত রাতে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
তার সঙ্গে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পায়নি পুলিশ। তবে বৃষ্টির লাশ পাওয়া না গেলেও তার পরিবার সিবিএস নিউজকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই’ বলে মার্কিন পুলিশ তাদের জানিয়েছে।
বৃষ্টির ভাই জাহিদ প্রান্ত বলেন, পুলিশ বলেছে তার বোন বেঁচে নেই। তার লাশ নাও খুঁজে পাওয়া যেতে পারে। টুকরা টুকরা করা হতে পারে লাশ। বৃষ্টির লাশ উদ্ধারে তারা তল্লাশি চালিয়ে যাওয়ার কথা বলছে পুলিশ।
এ ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে।
More Stories
যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘরবেহ
ক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬)...
ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগ
১৭ এপ্রিল থেকে নিখোঁজ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়ের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
